করোনা; ভেন্টিলেটর নেয়া ৯ জনের ৮ জনই মারা গেছেন : স্বাস্থ্যমন্ত্রী

করোনা; ভেন্টিলেটর নেয়া ৯ জনের ৮ জনই মারা গেছেন : স্বাস্থ্যমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে করোনা আক্রান্তদের মধ্যে যাদের ভেন্টিলেটর (কৃত্রিম শ্বাসযন্ত্র) সহায়তা নিতে হয়েছে তাদের প্রায় কাউকেই বাঁচানো যায়নি।

রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, আইসিইউ ও ভেন্টিলেটরে নেয়ার রোগীদের বিষয়ে আমাদের অভিজ্ঞতা ভালো নয়। এ পর্যন্ত যে ৯ জনকে ভেন্টিলেটরে নিতে হয়েছে তাদের ৮ জনই মারা গেছেন।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় আইসিইউয়ে ফলাফল ভালো পাওয়া যায়নি। অত্যান্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, এ পর্যন্ত ভেন্টিলেটরে দেয়া নয়জনের মধ্যে আটজনই মারা গেছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশেষজ্ঞরা অক্সিজেন থেরাপির ওপরে জোর বেশি দিচ্ছেন। এতে ভালো ফল পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে আরো সাড়ে ৩ হাজার নতুন অক্সিজেন বোতলের অর্ডার দেয়া হয়েছে। এছাড়াও আমাদের বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার অক্সিজেন বোতল মজুদ রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে কভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩১২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৪৫৬-এ। আর করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *