করোনা, ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৪৯, মৃত্যু বেড়ে ১৫৫

করোনা, ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৪৯, মৃত্যু বেড়ে ১৫৫

পাথেয় টোয়েন্টিফোার ডটকম : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৫ জনে।

এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪৯ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ৬ হাজার ৪৬২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৮ জনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৯ জন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৪৬২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৩০৯টি। এর মধ্যে ৫৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩ জন। আর সুস্থ হয়েছেন ৮ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই ঢাকার বাসিন্দা বলে জানান ডা. নাসিমা।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে ‘কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *