ঝড়-বৃষ্টির পূর্বাভাস আজও, বন্দরেও সতর্কতা

ঝড়-বৃষ্টির পূর্বাভাস আজও, বন্দরেও সতর্কতা

ঝড়-বৃষ্টির পূর্বাভাস আজও, বন্দরেও সতর্কতা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: আবহাওয়া অধিদপ্তর থেকে বিশেষ বার্তায় রোববারও ঝড়-বৃষ্টির পূর্ভাবাস দেয়া হয়েছে। টানা ঝড়-বৃষ্টির ধারাবাহিকতা আজ রোববারও অব্যাহত রয়েছে। রোববার দেশের বেশকিছু অঞ্চলের ওপর দিয়ে ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (৩ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ-পশ্চিম/ দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *