ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক ● শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ২২ আগস্ট পর্যন্ত এই টিকিট বিক্রি করা হবে। আর ফেরার পথের টিকিট বিক্রি হবে ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত। বৃহস্পতিবার রেলমন্ত্রী মুজিবুল হক সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। মন্ত্রী জানান, ১৮ তারিখে পাওয়া যাবে ২৭ আগস্টের টিকিট, ১৯ তারিখে পাওয়া যাবে ২৮ আগস্টের টিকিট, ২০ তারিখ পাওয়া যাবে ২৯ আগস্টের টিকিট, ২১ তারিখ পাওয়া যাবে ৩০ আগস্টের টিকিট এবং ২২ তারিখ পাওয়া যাবে ৩১ আগস্টের টিকিট।


কোনদিনের টিকিট কবে?

২৭ আগস্টের ট্রেনযাত্রীদের টিকিট ১৮ আগস্ট
২৮ আগস্টের যাত্রীদের টিকিট ১৯ আগস্ট
২৯ আগস্টের যাত্রীদের টিকিট ২০ আগস্ট
৩০ আগস্টের যাত্রীদের টিকিট ২১ আগস্ট
৩১ আগস্টের যাত্রীদের অগ্রিম টিকিট ২২ আগস্ট বিক্রি করা হবে।


কালোবাজারে টিকিট বিক্রি ঠেকাতে কোনো ব্যবস্থা নিচ্ছেন কি না- জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, কালোবাজারি ঠেকাতে আনসার, পুলিশ, র্যাব ও রেলপুলিশ সমন্বিতভাবে কাজ করবে। টিকিট বিক্রির জন্য কমলাপুরে মোট ২৩টি কাউন্টার থাকবে। এরমধ্যে দুটি কাউন্টার থাকবে শুধু নারীদের জন্য। আন্তনগর ট্রেন চলাচল করবে ২৮ আগস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *