একদিনে সৌদিতে সর্বোচ্চ করোনাক্রান্ত
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: দিন দিন মধ্যপ্রাচ্যেও করোনা সংক্রমণের হার বেড়ে চলেছে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যখন কমছে তখনই সৌদি আরবে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড গড়েছে। একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৯৬৬ জন, মোট আক্রান্তের সংখ্যা ৪১০১৪ জন।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ১১ মে সুস্থ হয়েছেন ১২৮০ জন, মোট সুস্থের সংখ্যা ১২৭৩৭ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। মোট মৃতের সংখ্যা ২৫৫ জন।
করোনা ভাইরাস আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে দেশটির রাজধানী রিয়াদে সর্বোচ্চ শনাক্ত হয়েছে; ৫২০ জন, মক্কা মুকাররমায় ৩৪৩ জন, মদিনা মুনাওয়ারায় ২৫৭ জন, জেদ্দায় ২৩৬ জন, আল হুফুফে ১৩৭ জন, দাম্মামে ৯৫ জন, তাইফে ৭১ জন, খোবারে ৬০ জন, জোবাইলে ৪৯ জন, হাদ্দায় ৩৪ জন।


