বিশ্বশান্তির প্রত্যাশায় ইকরা মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলের সূচনা

বিশ্বশান্তির প্রত্যাশায় ইকরা মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলের সূচনা

পাথেয় রিপোর্ট ● মুক্ত আকাশ সংস্কৃতির এই যুগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে এড়িয়ে যাবার কোন সুযোগ নেই। বিভিন্ন তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় দুই তৃতীয়াংশ লোকসামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকে। তার মধ্যে ইউটিউব অন্যতম জনপ্রিয় একটি ভিডিওশেয়ারিং মাধ্যম যার নিয়মিত দর্শক পৃথিবীর প্রায় অর্ধেক জনগন। তার মানে ইউটিউব পৃথিবীর সবচেয়ে বড় একটি প্রচার মাধ্যম। বর্তমান সময়ে ইসলাম প্রচারেরও বড় মাধ্যম ইউটিউব।

সেই সময় বা আগ্রহ এখন মানুষের মাঝে কাজ করে না । তাই বাংলা ভাষায় ইসলাম প্রচারের লক্ষে ইকরা মাল্টিমিডিয়ার এবারের নতুন সংযোজন ইউটিউব চ্যানেল। বাংলাদেশে ইসলামী সংস্কৃতি চর্চায় ও প্রচারে ইকরা মাল্টিমিডিয়া এক নতুন ভোর এনেছে।

এ দেশে সর্বপ্রথম আন্তর্জাতিক হামদ-নাত মাহফিল ইকরা মাল্টিমিডিয়ার আয়োজনেই হয়েছে। সুলতানুন নায়েত জুনায়েদ জামশেদ রহ. কে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করিয়েছে ইকরা মাল্টিমিডিয়া এবং তিনি বাংলাদেশে দু’বার ইকরা মাল্টিমিডিয়ার আমন্ত্রণেই এসেছেন।


“তোমাকেই নিতে হবে আগামী পৃথিবীর ভার” এই স্লোগানে সারা দেশব্যাপী সুস্থ সংস্কৃতি চর্চা ও প্রতিভা বিকাশের লক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে একটি বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তুলেছে । আর অল্প সময়ে এই অর্জন সম্ভব হয়েছে এক মহান মনীষী বাংলার শ্রেষ্ঠ বুদ্ধিজীবী আলেম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর দিক নির্দেশনায়।


“তোমাকেই নিতে হবে আগামী পৃথিবীর ভার” এই স্লোগানে সারা দেশব্যাপী সুস্থ সংস্কৃতি চর্চা ও প্রতিভা বিকাশের লক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে একটি বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তুলেছে । আর অল্প সময়ে এই অর্জন সম্ভব হয়েছে এক মহান মনীষী বাংলার শ্রেষ্ঠ বুদ্ধিজীবী আলেম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর দিক নির্দেশনায়। আল্লামা মাসঊদ মানেই নতুন কোন চমক, নতুন কোন আলোচনা, জাতিকে নতুন কিছু দেয়া, একটি নতুন ভোরের স্বপ্ন দেখা। তাই তারই নিজস্ব ইউটিউব চ্যানেল মানেও নতুন কোন চিন্তা, নতুন কোন কনসেপ্ট, ইসলামকে নতুনভাবে জানা।

চ্যানেলটি এখন তার শৈশব পার করছে অর্থাৎ কিছু ডেমো এপিসোড তৈরী করেছে তাতেই আমরা নতুন চিন্তা, বিষয় বৈচিত্র্য ও নির্মানের মুনশিয়ানা দেখতে পেরেছি।

বিশ্বশান্তির প্রত্যাশা নিয়ে শুরু হওয়া ইকরা মাল্টিমিডিয়ায় তাদের পরিচিতিতে বলছে, “ইকরা মাল্টিমিডিয়া বিশ্বশান্তির প্লাটফর্ম। এখানে বিশেষত এশিয়ার মুসলিম স্কলারগণ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনায় তাদের বক্তব্য তুলে ধরবেন।” চ্যানেলটি এখন তার শৈশব পার করছে অর্থাৎ কিছু ডেমো এপিসোড তৈরী করেছে তাতেই আমরা নতুন চিন্তা, বিষয় বৈচিত্র্য ও নির্মানের মুনশিয়ানা দেখতে পেরেছি।

আমরা আশাবাদী ইকরা মাল্টিমিডিয়া আমাদের নতুনভাবে ইসলামকে জানতে শেখাবে, দেওবন্দি চেতনার আলো ছড়াবে। গোটা বিশ্ববাসীর কাছে শান্তিবাদী ইসলামকে তুলে ধরবে। কারণ ইকরা মাল্টিমডিয়া মানেই বিশ্ব শান্তির প্রত্যাশা।

ইকরা মাল্টিমিডিয়ার লিঙ্ক

https://www.youtube.com/channel/UCYsRfRxI223JblZD5ICOIWg

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *