চট্টগ্রামে পুলিশ, স্বাস্থ্য কর্মীসহ আরও ৬৮ জন করোনাক্রান্ত

চট্টগ্রামে পুলিশ, স্বাস্থ্য কর্মীসহ আরও ৬৮ জন করোনাক্রান্ত

চট্টগ্রামে পুলিশ, স্বাস্থ্য কর্মীসহ আরও ৬৮ জন করোনাক্রান্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রামেও পুলিশ আক্রান্তের হার বেড়ে যাচ্ছে। আক্রান্ত হচ্ছে স্বাস্থ্যকর্মীরাও। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ৬৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে পাঁচ পুলিশ ও একাধিক স্বাস্থ্য কর্মী রয়েছে। এ দিন ৫০৪ জনের নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।

শুক্রবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বিআইটিআইডিতে ২৫৫ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এরমধ্যে চট্টগ্রামের ১৭ জন এবং লক্ষ্মীপুরের চারজন, নোয়াখালী ও কুমিল্লার একজন করে এবং ফেনীর দুজন।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১০০ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। তাঁদের মধ্যে ৪ জন চট্টগ্রামের। অপর ৯ জন অন্য জেলার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের সবাই চট্টগ্রামের বাসিন্দা।

এছাড়া গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম নগর পুলিশের পাঁচজন কনস্টেবল রয়েছেন। এ নিয়ে নগর পুলিশের ৫২ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর মধ্যে বেশ কয়েকজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তাছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রাম জেলার ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তবে তাঁদের সবার করোনা নেগেটিভ আসে।

এদিকে শুক্রবার পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাস ৬৪১ জন আক্রান্ত সংখ্যা হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৯৪ জন এবং করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩১ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *