এলাকায় ক্রিকেটার রুবেল দিলেন ঈদ উপহার

এলাকায় ক্রিকেটার রুবেল দিলেন ঈদ উপহার

এলাকায় ক্রিকেটার রুবেল দিলেন ঈদ উপহার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগুনে বোলার খ্যাত রুবেল হোসেন এই করোনা ভাইরাসের দুঃসময়ে ঘরে বসে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছেন। রুবেল হোসেন জানেন কীভাবে পোড়াতে হয়, তবে মানুষের দুঃখ, দুর্দশায় তাঁর মন কতটা পোড়ে, মানুষ তা ভালো করে জানছে এই করোনা-কালে।

করোনা ভাইরাস মহামারি হয়ে ওঠার শুরু থেকেই লড়ে যাচ্ছেন রুবেল। সাহায্য করছেন নিম্ন আয়ের মানুষকে। মিরপুরে নিজে খাবার দিয়েছেন দুঃস্থদের। আর নিজের অঞ্চল বাগেরহাটের মানুষদের সাহায্য করছেন ধারাবাহিকভাবে। সেই ধারায় এবার বাগেরহাটে ৩০০ মানুষের জন্য ঈদ উপহার নিয়ে হাজির হলেন জাতীয় দলের এ পেসার।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আজ একটি স্ট্যাটাস দিয়েছেন রুবেল, ‘করোনায় সবার মাঝে একটা অদৃশ্য আতঙ্ক কাজ করছে। মানসিক অবস্থা ভালো নেই কারও। এর মাঝে আমাদের প্রিয় উৎসব ঈদ সামনে। বরাবর আমরা যেভাবে ঈদ উদযাপন করি এবার তেমনটা হচ্ছে না। বিশেষ করে গরীব দুস্থ মানুষের জন্য ব্যাপারটা আরো কঠিন। করোনার কালো অধ্যায়ে তাই সিদ্ধান্ত নিলাম আমি আমার বাগেরহাটে ৩০০টা দুস্থ মানুষদের ঈদের দিনটা রঙিন করতে ঈদ উপহার দিবো। আমার বিশ্বাস অনেক বিত্তশালীরা সমাজের দুস্থ মানুষদের জন্য ঈদের দিনটা রাঙাতে চাইবেন।’

নিজ হাতে ঈদ উপহার দেওয়ার ছবিও পোষ্ট করেছেন রুবেল। বাগেরহাটে এর আগে দু-বার করে ৩৫০জন দুঃস্থ মানুষদের খাবার দিয়েছেন তিনি। এ ছাড়া ২০টি ইনফ্রারেড থার্মোমিটারও উপহার দিয়েছেন নিজ জেলায়। গত মাসে রুবেলের পাঠানো থার্মোমিটার বিতরণ করেছে বাগেরহাট প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *