নিজস্ব প্রতিবেদক ● ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন। রুবানা হক তার ফেসবুকে ইংরেজিতে লেখা স্ট্যাটাসটিতে লিখেছেন, আমি খুব একটা ফেসবুকে সক্রিয় ও নিয়মিত নই। আমার জীবনে বন্ধু সংখ্যাও অনেক কম। তাই ফেসবুকে শেয়ার করার মতো ঘটনাও তেমন ঘটে না।
রুবানা হক আরও লিখেছেন, খুশির খবর এই যে, গত ৭ আগস্ট লন্ডনের স্থানীয় সময় রাত ১.০৮ মিনিটে লায়িথ নামের আমাদের নাতনী পৃথিবীতে এসেছে। তাকে পেয়ে উচ্ছ্বসিত সময় পার করেছে আমার স্বামী, আপনাদের প্রিয় মানুষ আনিসুল হক। লায়িথের নানা গত ২৯ জুলাই লন্ডনে আসেন। এখানে আসার আগে থেকেই প্রায় ২ মাস ধরে আমার স্বামী ডিজিনেস সমস্যায় ভুগছিলেন। লন্ডনে আসার পর সে বেশ অসুস্থ হয়ে পড়ে। এমনকি আইসিউতে পর্যন্ত যেতে হয়েছে। তবে আশার কথা, আনিসুল হকের এই রোগটি সম্পূর্ণ নিরাময়যোগ্য বলে জানিয়েছেন চিকিৎসকরা। আনিসুল হক তার জীবনের শ্রেষ্ঠ সময়টা পার করছেন মানুষের কল্যাণে। তাকে মানুষ কতটা ভালোবাসে তা ফেসবুকে এসে দেখতে পাচ্ছি। আমি দেশের সব মানুষের কাছে আনিসুল হকের সুস্থতার জন্য দোয়া চাইছি। মানুষ যেভাবে আনিসুল হক এবং আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এদিকে মেয়র আনিসুল হকের নতুন টিভি চ্যানেল নাগরিক টিভির প্রধান নির্বাহী ডা: আব্দুন নূর তুষার এক স্ট্যাটাসে জানিয়েছেন, চিকিৎসকরা কোনো এক সময় আনিস ভাইকে ভেন্টিলেটর থেকে খুলে স্বাভাবিক ভাবে জাগিয়ে তুলতে চেষ্টা করবেন। এটি একটি জটিল প্রক্রিয়া, তার শরীর ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যেতে চিকিৎসকরা কাজ করবেন।


