ফরাসি সেনা অভিযানে নিহত আলকায়েদার আফ্রিকা প্রধান

ফরাসি সেনা অভিযানে নিহত আলকায়েদার আফ্রিকা প্রধান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফরাসি সেনারা এক অভিযানে মালিতে আলকায়দা ইন ইসলামি মাগরিব (একিউআইএম)দলের প্রধান আলজিরিয়ান আবদেল মালেক ড্রুকদেলকে হত্যা করেছে।

শুক্রবার (০৫ জুন) ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলি এ কথা জানান। খবর এএফপি’র।

পারলি জানান, মালির উত্তরপশ্চিমাঞ্চলীয় তেসালিত শহরে বৃহস্পতিবার (০৪ জুন) তাকে হত্যা করা হয়। তার ঘনিষ্ট সহযোগীরা এ কথা নিশ্চিত করেছেন।

পারলি আরও জানান, ‘আলকায়দার কার্যকরী কমিটির সদস্য ড্রুকদেল উত্তর আফ্রিকা ও সমগ্র সাহারা অঞ্চলের আল-কায়দা সম্পর্কিত জিহাদি জামাত নুসরাত আল- ইসলাম ওয়াল- মুসলিমিনসহ (জেএনআইএম) জিহাদি দলগুলোর নেতৃত্ব দিয়ে আসছিলেন।’

ফ্রান্স শুক্রবার ইসলামি স্টেট ইন দ্য গ্রেটার সাহারা (ইআইজিএস) দলের একজন নেতাকেও গ্রেপ্তারের দাবি করেছে। ইআইজিএস দলটি নাইজারের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে প্রায়শই হামলা চালায়।

ফ্রান্স সাহেল এলাকায় জঙ্গি-বিরোধী বারখান বাহিনীর ৫০০০ সেনা মোতায়েন করেছে।

মালি ২০১২ সাল থেকে জঙ্গি দলগুলোর সহিংসতার শিকার হয়ে আসছে। তারা তখন থেকে দেশটিতে হাজার হাজার সেনা ও বেসামরিক নাগরিককে হত্যা করে আসছে।

জাতিসংঘ ও ফ্রান্সের হাজার হাজার সেনার উপস্থিতি সত্ত্বেও দেশটি সন্ত্রাসের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। প্রতিবেশি বুরকিনা ফাসো ও নাইজারেও সংঘাত ছড়িয়ে পড়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *