ঋতুস্রাব নিয়ে টুইট করে সমালোচিত হ্যারি পটার লেখিকা

ঋতুস্রাব নিয়ে টুইট করে সমালোচিত হ্যারি পটার লেখিকা

ঋতুস্রাব নিয়ে টুইট করে সমালোচিত হ্যারি পটার লেখিকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একটি টুইট করাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার শিকার হ্যারি পটার চরিত্রের স্রষ্টা জেকে রাউলিং। সম্প্রতি ডেভেক্স নামে এক ম্যাগাজিনে রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডারদের নিয়ে একটা প্রতিবেদন লেখেন রাউলিং। এরপর থেকে শুরু হয় সমালোচনার হিড়িক।

প্রতিবেদনের কিছুটা সারাংশ টুইট করেছেন হ্যারি পটার স্রষ্টা। তাঁর টুইটের বিষয় ছিল; যাঁদের ঋতুস্রাব হয়। সেই টুইটে তিনি লেখেন; যাঁদের ঋতুস্রাব হয়; তাঁদের জন্য নিশ্চয় কোনও শব্দ আছে। আমি নিশ্চিত। হয় সেটা উম্বেন? নয় উইমপুন্ড? কিংবা উমাড? কেউ আমাকে সঠিক বলে সাহায্য করুন। আর এই একতরফা চর্চা ঘিরেই সমাজকর্মীদের রোষানলে পড়েন রাউলিং।

জে কে রাউলিং এর দাবি তাঁর টুইটের ভুল ব্যাখ্যা হয়েছে। এই বিষয়ের সঙ্গে রূপান্তরকামীদের বিরোধিতার কোনও সম্পর্ক নেই। তিনি বলেন, পৃথিবীর সব রূপান্তরকামীদের প্রতি আমার শ্রদ্ধা আছে। তারা যেখানেই বিদ্বেষের শিকার হবেন, আমি প্রতিবাদ পা মেলাবো। তিনি আরো বলেন, যদি যৌনতা বাস্তব না হয়; তাহলে সেখানে সমকামের আকর্ষণ থাকে না। যদি যৌনতা বাস্তব না হয়; তাহলে বিশ্বব্যাপী নারীদের বাস্তবিক অবস্থান মুছে যায়। আমি জানি এবং ভালোবাসি রূপান্তরকামীদের। কিন্তু যৌনবোধ মুছতে চাইলে অনেকের জীবন সারবত্তাহীন হয়ে পড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *