কোয়ারেন্টিন অমান্য করায় বেলজিয়ামের রাজপুত্রকে জরিমানা

কোয়ারেন্টিন অমান্য করায় বেলজিয়ামের রাজপুত্রকে জরিমানা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কোয়ারেন্টিন আইন ভঙ্গ করায় বেলজিয়ামের রাজপুত্র জোয়াকিমকে ১১ হাজার ৮০০ ডলার (১০ লাখ ২ হাজার ৫৯ টাকা) জরিমানা করেছে স্পেন। এই জরিমানার বিরুদ্ধে আপিল করার ১৫ দিনের সময় পাবেন তিনি। তবে দ্রুত জরিমানা পরিশোধ করলে পাবেন ৫০ শতাংশ ছাড়।

অবশ্য জরিমানা মেনে নিয়ে ক্ষমা চেয়েছেন রাজপুত্র। তিনি বলেছেন, এমন কঠিন সময়ে আমি আইন ভাঙতে চাইনি। অসম্মান করতে চাইনি কাউকে। আমি যেটা করেছি সেটার জন্য অত্যন্ত অনুতপ্ত। পাশাপাশি আমাকে করা জরিমানার বিষয়টিও মেনে নিচ্ছি।

গত ২৪ মে ইন্টার্নশিপের উদ্দেশে বেলজিয়াম থেকে স্পেনে যান জোয়াকিম। নিয়ম অনুযায়ী তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকা উচিত ছিল। কিন্তু তিনি সেটা না করে দ্রুতগতির ট্রেন ধরে কর্ডোবা রাজ্যে যান। সেখানে গিয়েই ক্ষান্ত হননি তিনি। যোগ দেন ২৭ জনের একটি পার্টিতে। যেখানে লকডাউনের সময় ১৫ জনের অধিকের পার্টি সম্পূর্ণ নিষিদ্ধ।

বিপত্তি বাধে এর চারদিন পরে। বেলজিয়ামের ২৮ বছর বয়সী এ রাজপুত্র ৩০ মে করোনা আক্রান্ত হন। তখন পুলিশ হন্নে হয়ে খুঁজতে শুরু করে বাকি ২৬ জনকে। ভিডিও ফুটেজ দেখে বাকিদেরও খুঁজে বের করেছে। তাদেরও জরিমানা করে কোয়ারেন্টিনে পাঠিয়েছে।

বেলজিয়ামের প্রিন্স জোয়াকিম স্পেনের সুন্দরী ভিক্টোরিয়া ওর্টিজের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সে কারণে বেশিরভাগ সময় তিনি স্পেনেই অবস্থান করে থাকেন। মূলত তার সঙ্গে দেখা করতেই দ্রুতগতির ট্রেন ধরে কর্ডোবা রাজ্যে যান। তার প্রেয়সী যে সেখানেই বসবাস করে।

উল্লেখ্য, করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশগুলোর একটি স্পেন। দেশটিতে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪২ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ২৭ হাজার মানুষের।

সূত্র: আনাদোলু এজেন্সি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *