কেউ মারা গেলে কতটুকু হইচই করবেন?

কেউ মারা গেলে কতটুকু হইচই করবেন?

মতামত । যোবায়ের বিন আরমান

কেউ মারা গেলে কতটুকু হইচই করবেন?

আপনাকে কেউ আঘাত করেছে। অতপর সে মারা গেলো! বলুন, প্রতিশোধ নেবার আর কী বাকি থাকে? সেই সুযোগ আর আছে কি? সে মৃত। তারে আর টুকরো টুকরো করলে কেবল আপনারই সময় অপচয় হবে। মৃতের আলাদা কিছুই যায় আসে না।

এজন্যেই হাদীসে মৃত ব্যক্তির মন্দ চর্চা করতে নিষেধ করা হয়েছে। উপরন্তু বিষয়টি মানবতার সাথে যায় না। যতই ঘৃণিত হোক নাক, কান কেটে ফেলতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ মারা যাবার পরে আর আঘাত নয়। হাতের আঘাত, মুখের আঘাত কোনোটাই কাম্য নয়।

ভুল বুঝবেন না। নেতা নেত্রীদের প্রতি আমার বিন্দুমাত্রও আগ্রহ নেই। আমি কেবল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটাই পেশ করলাম।

আমরা যা করতে পারি, তাহলো জীবতাবস্থায় প্রতিরোধ, প্রতিবাদ ইত্যাদি। মারা যাবার পরে সে আল্লাহর দরবারের আসামী। এখন আমাদের হইচই করা আদাবের খেলাফ। আল্লাহ পাক যা খুশি করবেন। তাঁর উকিল, সাক্ষী কিছুরই প্রয়োজন নেই। অতএব বন্ধু নিজেকে বদলাই। পারলে ভালো দিক উল্লেখ করুন, অথবা নিশ্চুপ থাকাই শ্রেয়।

হ্যাঁ, মৃত ব্যক্তি যদি ধর্ম প্রচারক হয়, তাহলে ধর্ম প্রচারের ক্ষেত্রে তাঁর ভ্রান্তিগুলো অবশ্যই আলোচ্য। কারণ তাঁর ভ্রান্ত শিক্ষা অপরকে জাহান্নামে নিতে পারে।

বাকি, ভালো মানুষ, জালিম জল্লাদ যেই মারা যাক, সে মহান প্রভুর কাঠগড়ায় দণ্ডায়মান। আপনি হয়তো নিস্তার পেয়েছেন, বিধায় মনে মনে খুশি হতে পারেন। আপত্তি নেই। তবে এমতাবস্থায় হইচই করা, গালমন্দ করা ঠিক হবে না।
লেখক : তরুণ আলেম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *