ফিলিস্তিনি ‘আগুন বেলুন’ আতঙ্কে ইসরায়েল

ফিলিস্তিনি ‘আগুন বেলুন’ আতঙ্কে ইসরায়েল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইহুদিবাদী ইসরায়েলের উপশহরগুলোতে আবারো আগুনসহ বেলুন পাঠাতে শুরু করেছে ফিলিস্তিনিরা। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দখল করা ভূখণ্ডে উড়ে যাওয়া এসব বেলুন থেকে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে উপশহরগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১২ জুন) একদল ফিলিস্তিনি তরুণ গাজা উপত্যকা থেকে এ ধরণের কয়েকটি আগুন বেলুন উড়িয়েছে।

এসব ফিলিস্তিনি যুবকের একজন হলেন আবু ইয়াসির। তিনি বলেছেন, ‘ইসরায়েলের অব্যাহত অপরাধযজ্ঞ বিশেষকরে আল-আকসা মসজিদে নামাজে বাধা এবং পশ্চিমতীরকে দখলে নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বেলুন উড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্রমেই বেলুনের সংখ্যা বাড়ানো হবে। তাদের অপরাধ যত বাড়বে আগুনসহ বেলুনের সংখ্যাও ততো বাড়বে।’

গাজার বিক্ষুব্ধ যুবকেরা বেলুনে হিলিয়াম গ্যাস ভরে সেগুলো সীমান্তের ওপারে পাঠাচ্ছেন এবং ফলে ইসরায়েলের বিভিন্ন স্থানে আগুন ধরে যাচ্ছে।

এর আগেও ফিলিস্তিনিরা এ ধরণের বেলুন ও ঘুড়ি উড়িয়ে প্রতিবাদ জানিয়েছে। সে সময় তাদের বেলুন ও ঘুড়ির কারণে ব্যাপকভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল দখলদার ইসরায়েলিরা।

ফিলিস্তিনিদের বেলুনের আগুনে গাজার ওপাশের উপশহরবাসী ইহুদিদের কৃষিক্ষেত্রের ব্যাপক ক্ষতি হয়েছিল। এছাড়া যে কোনো সময় যে কোনো বাড়িতে আগুন লাগতে পারে বলে আতঙ্ক তৈরি হয়েছিল।

সূত্র: পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *