সোমবার দেশের ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

সোমবার দেশের ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

সোমবার দেশের ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রোববারের মতোই সোমবারের আকাশে সূর্যের কীরণ। চক চক করছে রোদের উত্তাপ রাজধানীতে। তারপরও আবহাওয়া অফিস বলছে দেশের অন্তত দশ অঞ্চলে হবে ঝড়-বৃষ্টি। সেসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে ঢাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার ১৫ জুন দুপুর পর্যন্ত পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *