করোনায় দিল্লিতে অনলাইনে ডিভোর্স চালু

করোনায় দিল্লিতে অনলাইনে ডিভোর্স চালু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনায় এই প্রথম ভারতের দিল্লিতে অনলাইনেই ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন হলো এক দম্পতির মধ্যে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই দম্পতির ডিভোর্সের আবেদনে সম্মতি দিয়েছে নিম্ন আদালত।

করোনাভাইরাস ও লকডাউনে মানুষের জীবন বদলে যাওয়ার যে আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা, তারই প্রমাণ পাওয়া গেল দিল্লির এ ঘটনায়।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, উভয়ের সম্মতিতেই বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। স্বামী-স্ত্রী দুজনেই অনলাইনে জয়েন্ট স্টেটমেন্ট দাখিল করেন এবং তাদের সই করা বিবৃতির সফট কপি আদালতের রেকর্ড হিসেবে জমা করা হয়। ডিভোর্সের পুরো প্রক্রিয়া অনলাইনে প্রত্যেকে নিজের বাড়িতে বসে সম্পূর্ণ করেছেন তারা।

ডিভোর্সের আবেদন করা দম্পতি তাদের আইনজীবী, পারিবারিক আদালতের বিচারক এবং আদালতের অন্য কর্মচারীরা সবাই নিজেদের বাড়িতে বসেই অনলাইনে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন।

এ ঘটনার পর ধারণা করা হচ্ছে, যারা পরস্পরের সম্মতিতে বিবাহ বিচ্ছেদে আগ্রহী, তারাও অনলাইনেই মাউসের একটা ক্লিকেই ব্যর্থ বিয়ের সম্পর্ক থেকে মুক্তি পেতে আগ্রহ বোধ করবেন।

জানা গেছে, হিন্দু বিবাহ আইন অনুযায়ী ২০১৭ সালে বিয়ে হয়েছিল ওই দম্পতির। কিন্তু বিয়ের সময় দেনাপাওনা নিয়ে তাদের মধ্যে সমস্যা দেখা দেয়। ফলে বিয়ের এক বছর পর থেকেই তারা আলাদা থাকতে শুরু করেন। পরস্পরের সম্মতিতেই তারা বিবাহ বিচ্ছেদের মামলাও করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *