ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৩৪ বার বিমান হামলা

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৩৪ বার বিমান হামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইয়েমেনের কয়েকটি প্রদেশে ২৪ ঘন্টায় ৩৪ বার হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী। রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, বুধবার (২৪ জুন) ইয়েমেনের মধ্যাঞ্চলীয় প্রদেশ আল-বাইদার উত্তরে কানিয়া এলাকায় সৌদি জোটের জঙ্গিবিমান থেকে ১৪ বার বোমাবর্ষণ করা হয়েছে।

একই সময়ে উত্তর-পূর্বাঞ্চলীয় মা’রিব প্রদেশের সারভাহ জেলায় ১০ দফা হামলা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী আল-জৌফ প্রদেশের আল-হাযাম জেলার লাবানাত শরণার্থী শিবির এবং ‘খাব ওয়া আশশাব’ জেলায় ছয় বার বোমা ফেলা হয়েছে।

রাজধানী সানার ৫০ কিলোমিটার পশ্চিমের উমরান প্রদেশেও চার দফা হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের জঙ্গিবিমানগুলো।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। তবে ইয়েমেনিরাও বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে।

সূত্র : পার্সটুডে

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *