টানা ৩ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস

টানা ৩ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বেশ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। উত্তর-পূর্বাঞ্চলের বেশকিছু অঞ্চলে ভারী বৃষ্টিও হচ্ছে।

এই বৃষ্টিপাতের ধারা সোমবারও (২৯ জুন) অব্যাহত থাকতে পারে। তার পরবর্তী দুই দিনও বৃষ্টি পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়েছে, মৌসুমি বায়ু অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এর ফলে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *