অর্ধশতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় লঞ্চডুবি

অর্ধশতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় লঞ্চডুবি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর শ্যামবাজার এলাকার বুড়িগঙ্গা নদীতে ডুবে গেছে একটি যাত্রীবাহী লঞ্চ। লঞ্চটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল।

সোমবার (২৯ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন।

জানা গেছে, ডুবে যাওয়া লঞ্চটির নাম মর্নিং বার্ড। ময়ুর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় অন্তত ৫০ যাত্রী নিয়ে ডুবে গেছে লঞ্চটি। খবর পেয়ে উদ্ধার কাজে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রওয়ানা দিয়েছে।

এখন পর্যন্ত কোনো যাত্রীকে উদ্ধার বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *