আফগানিস্তানে বোমা হামলা; নিহত ৭ পুলিশ

আফগানিস্তানে বোমা হামলা; নিহত ৭ পুলিশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিরবচ্ছিন্ন অশান্তির আর অনিশ্চয়তাময় জীবনের ভেতর দিয়ে যাচ্ছে আফগানিস্তান। এবার দেশটিতে পৃথক তালেবান বোমা হামলায় অন্তত ৭ পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন।

বুধবার (০৮ জুলাই) আফগানিস্তানের গাজনি রাজ্যে এ হামলার ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় সরকারের মুখপাত্র বাহিল আহমেদ জানায়, দক্ষিণ কান্দাহার রাজ্যের শাহ ওয়ালি কোট জেলায় তালেবানদের একটি আত্মঘাতী কার বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ আফগান পুলিশের মৃত্যু হয়। আহত হয়েছে আর ২০ জন।

এদিকে, তালেবানদের দাবি, ল্যান্ড মাইন নামক বোমা হামলায় আফগানের আরও ৪ পুলিশ সদস্য নিহত হয়েছে। গাজনি রাজ্যের ওই হামলায় একজন সিনিয়র পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।

বাহিল আহমেদ বলেন, তালেবানদের মূল লক্ষ্য ছিল জেলা পুলিশ হেড কোয়ার্টার। কিন্তু টার্গেট বিচ্ছিন্ন হয়ে পুলিশ সদর দপ্তরের খুব কাছেই বিস্ফোরণটি ঘটে।

এএ/

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *