ফোন পানিতে ভিজে গেলে কী করবেন?

ফোন পানিতে ভিজে গেলে কী করবেন?

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সুন্দর আবহাওয়ায় বাইরে হাঁটছেন। আচমকাই এসে পড়ল বৃষ্টি। পকেটে আপনার স্মার্টফোন। এরকম দুর্বিপাকে পড়া এই বর্ষার মৌসুমে একদমই স্বাভাবিক। বর্ষার এই মৌসুমী বৃষ্টিতে ভিজে সাধের ফোনটি ভিজে যেতে পারে যেকোন সময়। অসতর্কতায় পানিতে পড়ে ফোনটি ভিজেও যেতে পারে।

এখন অনেক কোম্পানি ওয়াটার প্রুফ ফোন বানিয়েছে। কিন্তু তাদের মূল্য আকাশছোঁয়া। যা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। কিন্তু আপনার ফোন যদি ওয়াটার প্রুফ না হয় তাহলে আপনাদের জন্য রয়েছে কয়েকটি টিপস। এর মাধ্যমে সামান্য কয়েকটি উপায়ে পানিতে পড়ে যাওয়া ফোন আপনি ঠিক করতে পারবেন। তাও আবার বাড়িতে বসে কোনো খরচ ছাড়াই।

১. ফোন পানিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তা তুলে ফেলুন। যত বেশি পানি থাকবে ফোনটি তত তাড়াতাড়ি ফোনের বিভিন্ন পার্টস খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। পানি বেশিক্ষণ থাকলে শর্ট সার্কিট হয়ে যেতে পার। এতে ফোনে থাকা সমস্ত ডেটা মুছে যায়।

২. ফোন স্টার্ট করার আগে ভালো করে মুছে নিন। ফোনের ভিতরের সব কিছু, অর্থাৎ ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ড খুলে ফেলুন শিগগিরই। ফোনের খোলা অংশগুলি একটি শুকনো কাপড়ে মুছে কাপড়টি মুড়ে রেখে দিন। দেখবেন ফোনের কোনও ক্ষতি হবে না। ফোনের ভিতরের অংশ পাতলা কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলুন।

৩. সিম কার্ডও বাইরে বার করে রাখুন। এরপর ফোনের ভিতর ভালো করে মুছে ফেলুন। তারপর সিম কার্ড ইনসার্ট করুন।

৪. ফোনে স্ক্রিন গার্ড লাগানো থাকলে সেটাও খুলে রাখুন।

৫. ভুল করেও ফোনে হেয়ার ড্রাইয়ারের প্রয়োগ করবেন না। হেয়ার ড্রাইয়ারের গরম হাওয়ায় ভিতরের পার্টসগুলি গলে যেতে পারে।

৬. এরপর কিছুক্ষণ ফোনটিকে রোদে রাখুন। যদি কোথাও অল্প পানি থেকে যায় তাহলে রোদে রাখলে তা শুকিয়ে যাবে।

৭. ২৪ ঘণ্টা পর্যন্ত ফোনে ব্যাটারি লাগাবেন না। চালের মধ্যে বা সিলিকা জেল-এ ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাখতে হবে।

এরপরও যদি আপনার ফোন চালু না হয় তাহলে ফোনটিকে সার্ভিস সেন্টারে নিয়ে যান।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *