করোনা; ৭৮ শতাংশ রোগীর কোন উপসর্গ নেই

করোনা; ৭৮ শতাংশ রোগীর কোন উপসর্গ নেই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের থাবায় যুক্তরাজ্যে আক্রান্ত রোগীদের মধ্যে ২২ শতাংশের উপসর্গ আছে। বাকিদের কোনো উপসর্গ পাওয়া যায়নি বলে জানিয়েছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিকস।

দেশটিতে গত পাঁচ বছরের গড় মৃত্যুর চেয়ে এ বছর ৫৯ হাজার বেশি মারা গেছে বলে এই অফিস জানায়। এদিকে, কেয়ার হোম নিয়ে বেফাঁস মন্তব্য করায় বিপাকে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

বরিস জনসন বলেছেন, অনেক কেয়ার হোমই যথাযথ নিয়ম মেনে চলেনি। আর সমাজে কেয়ার হোমের সংস্কার প্রয়োজন বলে দাবি করেন।

এদিকে, ন্যাশনাল হেলথ সার্ভিসের প্রধান ও কমিউনিটি ইন্টিগ্রেটেড কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক অ্যাডামস বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য কাপুরুষোচিত।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *