কোরবানির হাট না বসাতে চার মহানগরীতে সুপারিশ

কোরবানির হাট না বসাতে চার মহানগরীতে সুপারিশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণ এড়াতে পবিত্র ঈদুল আজহা বা কোরবানি উপলক্ষে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম মহানগরীতে কোরবানির হাট না বসানোর জন্য পরামর্শ দিয়েছেন করোনাভাইরাস মোকাবেলায় সরকার গঠিত বিশেষজ্ঞ উপদেষ্টা কমিটির সদস্যরা।

শুক্রবার (১০ জুলাই) ওই কমিটির এক ভার্চুয়াল সভায় পরামর্শের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। ওই সভায় করোনাভাইরাস প্রতিরোধে আরো বেশ কিছু পরামর্শ তুলে ধরা হয়।

একটি কমিটি ওই সভায় চার মহানগরী থেকে অন্য কোনো স্থানে যাতায়াত বন্ধ রাখার জন্য সরকারকে পরামর্শ দিয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *