সোমবার হাইআতুল উলয়ার বৈঠক, উপস্থিত থাকেবন ৬ বোর্ডের প্রতিনিধি

সোমবার হাইআতুল উলয়ার বৈঠক, উপস্থিত থাকেবন ৬ বোর্ডের প্রতিনিধি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কওমি মাদরাসার কেন্দ্রীয় পরীক্ষার বিষয়ে আল হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের বৈঠক ১৩ জুলাই সোমবার সকাল ১১টায় হাইয়ার কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বৈঠকে হাইআতুল উলয়ার সাথে যুক্ত ৬ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

হাইয়াতুল উলইয়ার অধীনে দাওয়ারে হাদীসের পরীক্ষা এবং অন্যান্য বোর্ডগুলোর মিশকাত, শরহে বেকায়, নাহবেমির, তাইসির ও হিফজ বিভাগের পরীক্ষার বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে সংস্থাটির সূত্র।

জানা যায়, গত বৃস্পতিবার (৯ জুলাই) আলেমদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে দেখা করেন এবং হিফজ বিভাগ খুলে দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এই বৈঠকে তারা মন্ত্রীকে কওমি মাদরাসার কেন্দ্রীয় পরীক্ষাগুলো গ্রহণের সুযোগ দেয়ার আবেদন জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টিকে বিবেচনা করে মৌখিক সম্মতি প্রদান করেন এবং সবগুলো বোর্ড ঐকমত্য হলে সরকারের আপত্তি থাকবে না বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *