আল্লামা শফী ও বাবুনগরীর সাক্ষাতে কওমী ফোরাম

আল্লামা শফী ও বাবুনগরীর সাক্ষাতে কওমী ফোরাম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কওমী ফোরামের নেতৃবৃন্দ শনিবার (১১ জুলাই) আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী সফর করেছে।

নেতৃবৃন্দ আল্লামা আহমদ শফীর শয্যাপাশে যান এবং তাঁর সান্নিধ্যে বেশ কিছু সময় কাটান। এ সময় তারা হযরতের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ও তাঁর আরোগ্য কামনা করেন। তিনিও ফোরামের নেতৃবৃন্দের জন্য দোয়া করেন।

এর আগে ফোরাম নেতৃবৃন্দ আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে সাক্ষাতে গেলে তিনি তাদের সাথে মতবিনিময় করেন এবং গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। কওমী ফোরামের নেতৃবৃন্দ শীর্ষ ওলামাদের সাথে ধারাবাহিক সাক্ষাতের অংশ হিসাবে এই সফর করেন।

সফরে অংশগ্রহণ করেন মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা হাসান জামীল, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মুফতি এনায়েতুল্লাহ, মাওলানা ওয়ালিউল্লাহ আরমান ও মাওলানা মুরতাজা হাসান ফয়েজী মাসুম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *