আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করায় রাশিয়ার সমর্থন

আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করায় রাশিয়ার সমর্থন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিখ্যাত আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তর করতে তুরস্কের সিদ্ধান্তের সমর্থন জানিয়েছে রাশিয়া। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভেরশিনিন বলেছেন, এটি সম্পূর্ণ তুরস্কের অভ্যন্তরীণ বিষয় এবং এতে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়। এদিকে রাশিয়ার অর্থোডক্স গীর্জার পক্ষ থেকে এমন সিদ্ধান্তের নিন্দা জানানো হয়েছে।

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে বিশ্বব্যাপী যে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে সে বিষয়ে বলতে চাই, একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়।

তুরস্কের সুপ্রিম কোর্টের এক রায়ের সূত্র ধরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গত শুক্রবার তার দেশের হায়া সোফিয়া জাদুঘরকে মসজিদ হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, শিগগিরই এই ঐতিহাসিক স্থাপনা মুসলমানদের নামাজ আদায়ের জন্য খুলে দেয়া হবে। তুর্কি জনগণ এরদোয়ানের এ পদক্ষেপকে স্বাগত জানালেও পশ্চিমা দেশগুলো এর তীব্র বিরোধিতা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *