একদিনে মৃত্যু ৩৩, আক্রন্ত ৩৫৩৩

একদিনে মৃত্যু ৩৩, আক্রন্ত ৩৫৩৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৪৫৭ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৫৩৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৯৩ হাজার ১৩৪ জনে।

করোনাভাইরাস বিষয়ে বুধবার (১৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বৈশ্বিক পরিস্থিতি : গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ৩৪ লাখ ৭২ হাজারের বেশি। মৃতের সংখ্যা প্রায় পাঁচ লাখ ৮১ হাজার। তবে প্রায় ৭৮ লাখ ৭৬ হাজার রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *