ঈদে কর্মস্থলেই থাকুন : গার্মেন্ট কর্মীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে কর্মস্থলেই থাকুন : গার্মেন্ট কর্মীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগ না করার জন্য গার্মেন্ট কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে গার্মেন্ট কর্মীদের ছুটি দেয়া হবে।

বৃহস্পতিবার (১৬ জুলািই) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি প্রদানসহ শিল্প এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানান।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন ঈদের ছুটি তিন দিনই থাকছে। এই ছুটি বাড়ানো হবে না। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে ছুটিকালীন কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। গার্মেন্ট কর্মীরাও কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *