খুলছে কুয়েতের সব মসজিদ

খুলছে কুয়েতের সব মসজিদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে দীর্ঘদিন যাবত বন্ধ থাকা কুয়েতের সব মসজিদ জুমার নামাজের জন্য খোলা থাকবে।

শুক্রবার (১৭ জুলাই) কুয়েত টাইসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কুয়েতের বিভিন্ন স্থানের প্রায় এক হাজারের বেশি মসজিদ গত তিন মাস যাবত বন্ধ আছে। আজই প্রথম বারের মতো শর্ত পূরণ সাপেক্ষে জুমার নামাজের জন্য তা খোলা হয়েছে।

মসজিদে গমনের জন্য বাসায় অজু সম্পন্ন করে সামাজিক দূরত্ব বজায় রেখে জায়নামাজসহ মসজিদে আসতে হবে। নামাজের ৩০ মিনিট আগে মসজিদ খোলা হবে এবং নামাজের ১৫ পরই আবার বন্ধ করা হবে। আর নামাজের সময় ১৫ মিনিটের চেয়ে বেশি হবে না। অসুস্থ ব্যক্তি ও ১৫ বছরের নিচের কাউকে মসজিদে আসতে বারণ করা হয়েছ।

গত জুন মাসে কুয়েতের ধর্ম মন্ত্রণালয় কিছু প্রত্যন্ত অঞ্চলে কয়েকটি মসজিদ খোলার অনুমতি দিয়েছিল। তবে তাতে জুমা আদায়ের অনুমতি ছিল না।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *