হ্যাকের কবলে বিল গেটস-ওবামাসহ বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের টুইটার

হ্যাকের কবলে বিল গেটস-ওবামাসহ বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের টুইটার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারের তথ্য নিরাপত্তায় এক বড় ধরনের হামলায় হ্যাক হয়েছে একঝাঁক প্রভাবশালী ব্যক্তিত্বের টুইটার অ্যাকাউন্ট।

এ তালিকায় নাম রয়েছে– বিল গেটস, বারাক ওবামা, জো বাইডেন, জেফ বেজোস, এলন মাস্ক, সিলিকন ভ্যালির সংস্থা অ্যাপেল, মাইক ব্লুমবার্গের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের।

সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রত্যেকের অ্যাকাউন্টে একই ধরনের কথা লেখে টুইট করেছেন হ্যাকাররা, যা কিনা বড়সড় প্রতারণার ফাঁদ।’

বুধবার (১৫ জুলাই) রাতে বারাক ওবামা, বিল গেটস, জেফ বেজোসদের মতো প্রথম সারির বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের টুইটার হ্যান্ডেল থেকে ‘প্রতারণামূলক’ টুইট করেন হ্যাকাররা।

যাতে বলা হয়, ‘আপনারা আমাকে অনেক কিছু দিয়েছেন। তাই করোনা পরিস্থিতির কথা ভেবে আমিও আপনাদের কিছু ফেরত দিতে চাই। আগামী আধ ঘণ্টার মধ্যে আমার অ্যাকাউন্টে যদি কেউ এক হাজার ডলার পাঠায়, তা হলে আমি তাকে দুই হাজার ডলার দেব।’

এখানেই শেষ নয়, এই টুইটগুলোর সঙ্গে একটি করে লিংকও দেয়া হয়েছিল।

এলন মাস্কসহ অন্য সেলিব্রেটিদের টুইটার অ্যাকাউন্ট থেকেও এ ধরনের টুইট করা হয়, যা দেখে রীতিমতো বিভ্রান্ত হন ফলোয়াররা। পরবর্তী সময় জানা যায়, বহু প্রভাশালীর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।

টুইটার কর্তৃপক্ষও দ্রুত টুইটগুলো ডিলিট করে দিলেও অ্যাকাউন্টগুলো এখনও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *