নৌপ্রধান হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ শাহীন ইকবাল

নৌপ্রধান হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ শাহীন ইকবাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ নৌবাহিনী প্রধান পদে মোহাম্মদ শাহীন ইকবালকে নিয়োগ দিয়েছে সরকার। তাকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি দিয়ে নৌপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এতে করে বর্তমান নৌবাহিনী প্রধান এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন তিনি।

শনিবার (১৮ জুলাই) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে আগামী ২৫ জুলাই অপরাহ্ন থেকে ভাইস এডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ওই সময় থেকে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের আইন-২০১৮ অনুযায়ী আগামী ২০২৩ সালের ২৪ জুলাই অপরাহ্ন পর্যন্ত, তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনী প্রধান পদে নিয়োগ প্রদান করা হলো।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *