ভারতের ঈদ উপহার, ১০ রেল ইঞ্জিন আসছে সোমবার

ভারতের ঈদ উপহার, ১০ রেল ইঞ্জিন আসছে সোমবার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ রেলওয়েকে ১০টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) দিচ্ছে ভারতীয় রেলওয়ে। আগামী সোমবার (২৭ জুলাই) এ রেল ইঞ্জিনগুলো আসছে বাংলাদেশে। এ রেল ইঞ্জিনগুলোকে ঈদুল আজহার আগে ‘ঈদ উপহার’ হিসেবে দেখছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২৭ জুলাই ভারতীয় রেলওয়ে আমাদেরকে ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন উপহার স্বরুপ দেবে। এটি চূড়ান্ত হয়ে গেছে।

তিনি বলেন, ওদিন দুপুর আড়াইটে নাগাদ ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের রেলমন্ত্রী এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও আমি নিজে ভিডিও কনরফারেন্সের মাধ্যমে এ ইঞ্জিন উপহার অনুষ্ঠানে অংশ নেব। তারা দিল্লী থেকে, আর আমরা ঢাকা থেকে ভিডিও কনফারেন্স করে এ ইঞ্জিন হস্তান্তর অনুষ্ঠানে অংশ গ্রহণ করবো।

ইঞ্জিনগুলো হস্তান্তরে ভারতীয় রেলের পক্ষ থেকে দর্শনা সীমান্তে (ওপারে গেদে সীমান্ত) আনুষ্ঠানিকতা পালন করা হবে বলে জানান রেলমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *