গোপালগঞ্জে পানিতে ডুবে শিশু ও গৃহবধূর মৃত্যু

গোপালগঞ্জে পানিতে ডুবে শিশু ও গৃহবধূর মৃত্যু

পাথেয় টোয়েন্টিপোর ডটকম : গোপালগঞ্জে পানিতে ডুবে এক শিশু ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে কাশিয়ানী উপজেলার সিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃতরা হলেন মিছ সিঙ্গা গ্রামের মিলন মণ্ডলের শিশুপুত্র স্বপ্ন মণ্ডল (১) ও আন্ধারকোঠা সিঙ্গা গ্রামের সুদৃষ্টি মৌলিকের স্ত্রী ইতি মৌলিক (৩২)।

কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক আমিনুর রহমান জানান, স্বপ্ন মণ্ডল খেলতে খেলতে বাড়ির পাশে পানিতে ডুবে মারা যায়। এছাড়া ইতি মৌলিক বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যান। গৃহবধূ ও শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গৃহবধূর মৃত্যুর ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *