হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ ডাকাত সর্দার আটক

হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ ডাকাত সর্দার আটক

হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ ডাকাত সর্দার আটক

মুহসনি আল জাবির (হাতিয়া, নোয়াখালী) :: হাতিয়ায় দুটি আগ্নেয়াস্ত্রসহ রাসেল (৩০) নামে এক ডাকাত সর্দারকে আটক করেছে কোষ্টগার্ড। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে বুধবার সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ডাকাত সর্দার রাসেল- হাতিয়ার নিঝুমদ্বীপের ৬নং ওয়ার্ড আদর্শ গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

হাতিয়া কোস্টগার্ডের ষ্টেশন কমান্ডার ল্যাফটেনেন্ট বিশ্বজিত বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংংবাদ পাওয়ায় যে নিঝুমদ্বীপে একটি গ্রুপ ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সে মোতাবেক কোষ্টগার্ড নিঝুমদ্বীপের চৌকিদার খালে অবস্থান নেয়। কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গ্রুপের প্রধান রাসেল কে আটক করে কোষ্টগার্ড। এসময় তার কাছ থেকে ১টি পিস্তল, ১টি একনালা বন্দুক, দুই রাউন্ড তাজা গুলি ও তিনটি বগিদা উদ্বার করা হয়।

কোষ্টগার্ড আরো জানান, আটক রাসেলের বিরুদ্ধে হাতিয়া, ভোলা জেলার মনপুরা ও বিভিন্ন থানায় প্রায় ৭টি মামলা রয়েছে।

আটক ডাকাত সর্দার রাসেলকে অস্ত্রসহ হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে কোষ্টগার্ড বাদী অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি আইনে মামলার প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *