ঢাবির প্রক্টরিয়াল সদস্যদের ওপর হামলায় আটক ৮

ঢাবির প্রক্টরিয়াল সদস্যদের ওপর হামলায় আটক ৮

ঢাবির প্রক্টরিয়াল সদস্যদের ওপর হামলায় আটক ৮

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কোরবানির ঈদের দিন টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত প্রক্টরিয়াল টিমের সদস্যদের ওপর হামলার ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় সন্দেহভাজন আটজনকে আটক করে শাহবাগ থানা পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার। সন্দেহভাজন আটজনের মধ্যে একজনের নাম সুজন। তিনি এজাহারভুক্ত বলেও জানান তিনি।

কোরবানির ঈদের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচুর বহিরাগতরা আসেন। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতকরণে টহল দিচ্ছিলেন প্রক্টরিয়াল টিমের সদস্যরা। ওই দিন শনিবার সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন বহিরাগতকে ক্যাম্পাস থেকে বের করতে গিয়ে হামলার শিকার হন তারা। প্রক্টরিয়াল টিমের সদস্যরা বলেন, সন্ধ্যায় ক্যাম্পাস থেকে বহিরাগতদের চলে যেতে মাইকিং করছিলেন তারা। এ সময় টিএসসির সড়কদ্বীপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন এমন প্রায় ১৫ জন ব্যক্তিকে বসে থাকতে দেখে তাদের স্থান ত্যাগের অনুরোধ করেন। পরে তারা স্থান ত্যাগ না করে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মারধর করেন।

এ হামলার ঘটনায় শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় সন্দেহভাজন ৮ জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *