নৌডুবি শহীদ সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নিতে আগ্রহী আল্লামা মাসঊদ
পাথেয় টোয়োন্টিফোর ডটকম : নেত্রকোনায় উচিতপুরে গত ৫ আগস্ট ২০২০ মর্মান্তিক নৌকাডুবিতে ময়মনসিংহ সদরের সিরতা ইউনিয়নের শহীদ পরিবারের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নিতে আগ্রহী বাংলাদেশ জমিয়তুল উলমার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ । তিনি বলেন, আমাদের পরম সৌভাগ্য হবে এদের কাউকে যদি আমাদের ইকরায় পড়াতে পারি। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দিতেন। অন্নহীনের অন্নের ব্যবস্থা করতেন। নৌডুবিতে নিহত পরিবারের পাশে আমরাও দাঁড়িাতে চাই। আমরা সুযোগ পেলে শহীদ শিশুর হিফজ সমাপনের সব দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।
৫ আগস্ট ২০২০ মর্মান্তিক নৌকাডুবিতে ময়মনসিংহ সদরের সিরতা ইউনিয়নের আঠার জন ছাত্র-শিক্ষক একসঙ্গে মারা গেলে এমন ঘোষণা দেন বাংলাদেশ জমিয়তুল উলমার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি জানান, শোকে কাতর পরিবারগুলোর মাদ্রাসার ছাত্র, শিক্ষক নিহত হওয়ায় পরিবারের অসহায়ত্বের কথা ভেবে তাদের পাশে দাঁড়ানো সাধ্যমত সহায়তা করা নৈতিক দায়িত্ব। সেই চিন্তা করে নিহতদের পরিবারের থেকে কেউ লেখাপড়া করার সামর্থহীনদের ৩ বছর লেখাপড়ার যাবতীয় দায়িত্ব নিয়ে শিক্ষা গ্রহণের সহায়তা প্রদানে সুযোগ দিতে চায় সামাজিক সংগঠন ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ।
আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের প্রেসিডেন্ট মাওলানা সদর উদ্দীন মাকনুন বলেন, অত্যন্ত সুন্দর উদ্যোগ। সবাইকেই এই নৌডুবিতে নিহত পরিবারের পাশে দাঁড়ানো উচিত। এটা সমালোচনার সময় নয়। সমালোচনার জন্য আরও অনেক সময় পড়ে আছে।


