মাওলানা মনিরুজ্জামান সিরাজীর ইন্তেকালে আল্লামা মাসঊদের শোক
পাথেয় টোয়োন্টিফোর ডটকম : ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘর মাদ্রাসার মুহতামিম ও বিদগ্ধ আলেম মাওলানা মনিরুজ্জামান সিরাজীর ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলমার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ । তিনি বলেন, একজন আলেম চলে গেলে যেনো আলো দূর হয়ে যায়। নির্ভাপিত হয় বাতি। তিনি ইলমের যে মেহনত ও চারা রোপণ করে যান তা বেঁচে থাকে যুগ যুগ। মাওলানা সিরাজী ইলমের চর্চার মধ্য দিয়েই বেঁচে থাকবে অনেক দিন। আল্লাহ তাআলা তাকে জান্নাতে আলা মাকাম দান করুন।
ভাদুঘর জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মাওলানা মনিরুজ্জামান সিরাজী ৯৩ বছর বয়সে রোববার দুপুর ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকালের বাংলাদেশ জমিয়তুল উলমার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এ শোক বাণী জানান।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আল্লামা মাসঊদ বলেন, মৃত্যুর আমাদের সবার জন্যই অবধারিত। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে তাঁর সান্নিধ্যে ডেকে নিয়েছেন। সবাইকে সহনশীলতা ও ধৈর্যের মাধ্যমে এ মাওলানার জন্য বেশি সওয়াবে রেসানী করতে হবে।
ফরীদ উদ্দীন মাসঊদ শায়খুল হাদিস মাওলানা মনিরুজ্জামান সিরাজী বাবা ব্রাহ্মণবাড়িয়ার সর্বজন শ্রদ্ধেয় বড় হুজুর মাওলানা সিরাজুল ইসলাম রহ.-এর কথা স্মরণ করে বলেন, তাঁর বাবাও ছিলেন দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম। ব্রাহ্মণবাড়িয়াকে ইলমের নূরে রাঙানোর জন্য তিনি কাজ করেছিলেন।


