করোনায় অর্থনীতি; ২ ট্রিলিয়ন পাউন্ড ঋণের বোঝা ব্রিটেনের

করোনায় অর্থনীতি; ২ ট্রিলিয়ন পাউন্ড ঋণের বোঝা ব্রিটেনের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী ছড়িয়েছে মারণঘাতী ভাইরাস করোনা। মহামারীর ধাক্কা সর্বত্রই ডেকে এনেছ বিপর্যয়। এসময়ে কভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত অর্থনীতিকে টেনে তুলতে গিয়ে বিশাল ঋণের বোঝা চেপেছে যুক্তরাজ্য সরকারের কাঁধে। প্রথমবারের মতো ধনী এ দেশটির ঋণ ২ ট্রিলিয়ন পাউন্ড ছাড়িয়ে গেছে।

মহামারীর সময় বেকার কিংবা কর্মহীন হয়ে ঘরে বসে থাকা নাগরিকদের জন্য চালু করা ফার্লু স্কিমের পেছনেই মূলত বিলিয়ন বিলিয়ন পাউন্ড ব্যয় করেছে যুক্তরাজ্য সরকার, এতেই তাদের ঋণের পরিমানটা এত বড় হয়েছে। এখন তাদের যে ঋণ তা দেশের এক বছরের সামগ্রিক উৎপাদনের সমান।

দ্য অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস (ওএনএস) জানায়, গত মাসে যুক্তরাজ্যের মোট ঋণের পরিমান দাঁড়ায় ২ দশমিক ০০৪ ট্রিলিয়ন পাউন্ড, যা গত বছরের চেয়ে ২২৭ দশমিক ৫ বিলিয়ন পাউন্ড বেশি।

অর্থনীতিবিদরা সতর্ক করে দিয়ে বলেছেন, পরিস্থিতির উন্নতি ঘটার আগে আরো বেশ অবনতি ঘটতে পারে।

ওএনএস জানায়, ১৯৬০-৬১ অর্থবছরের পর এই প্রথম যুক্তরাজ্যের ঋণ মোট দেশজ উৎপাদনের ১০০ শতাংশ ছাড়িয়ে গেল। জুলাই মাসে ঋণ ছিল ২৬ দশমিক ৭ বিলিয়ন পাউন্ড, জুন মাসে ছিল ২৯ দশমিক ৫ বিলিয়ন পাউন্ড। ১৯৯৩ সালে রেকর্ড নথিভুক্ত করা শুরুর পর থেকে এটা মাসওয়ারি হিসাবে এটি চতুর্থ সর্বোচ্চ ঋণ। আগের তিনটি সর্বোচ্চ অংক ছিল ঠিক আগের তিন মাসে।

ক্যাপিটাল ইকোনোমিকসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ রুথ গ্রেগরি বলেন, জুলাইয়ের ঋণের পরিমান আরেকটি বড় অংক যা কিনা বার্ষিক ঋণের পরিমানটা ১৫০ দশমিক ৫ বিলিয়ন পাউন্ডের দিকে নিয়ে যাচ্ছে। তার কথায়, ‘এটা ২০০৯-১০ সালের সামগ্রিক বাজেট ঘাটতির (১৫৮ দশমিক ৩ বিলিয়ন পাউন্ড, যা ইতিহাসের সবচেয়ে বড় ক্যাশ ঘাটতি) কাছাকাছি। মহামারীর কারণে সৃষ্ট সংকট কাটিয়ে ওঠার জন্য সরকার যে বিস্ময়কর আর্থিক সহযোগিতা করেছে সেটাই প্রতিফলিত হচ্ছে এই ঋণের মধ্য দিয়ে।’

যুক্তরাজ্যের চ্যান্সেলর ঋষি সুনাক বলেন, ‘এই সংকট সরকারি অর্থনীতিতে তাৎপর্যপূর্ণ ক্ষত তৈরি করেছে। আমরা দেখেছি যে, আমাদের অর্থনীতিতে মহামারী আঘাত হেনেছে এবং আমরা তখন লাখো বেকার মানুষকে সহযোগিতা করেছি, ব্যবসাপ্রতিষ্ঠানকে সহযোগিতা করেছি এবং মানুষের জীবনজীবিকা চালাতে সহযোগিতা করেছি। এমন সহযোগিতা না হলে পরিস্থিতি চরম খারাপ হতে পারতো।’

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *