সিনাইয়ে ৭৩ জঙ্গিকে হত্যার দাবি মিসরের সেনাবাহিনীর

সিনাইয়ে ৭৩ জঙ্গিকে হত্যার দাবি মিসরের সেনাবাহিনীর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিসরের উত্তর সিনাইয়ে সাম্প্রতিক সামরিক অভিযানে ৭০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে। দেশটির সেনা বাহিনী রোববার এই তথ্য জানিয়েছে।

মিসরের সেনা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ২২ জুলাই থেকে ৩০ আগস্টের মধ্যে কথিত ‘সন্ত্রাসীদের ঘরবাড়ি’ লক্ষ্য করে এ সামরিক অভিযান চালানো হয়। এতে ‘উত্তর সিনাইয়ে ৭৩ জঙ্গি নিহত হয়।’ ব্যাখ্যা না করে বিবৃতিতে আরো বলা হয়, অপর চার ‘তাকফিরি’ নিহত হয়েছে।

মিসরের নিরাপত্তা কর্মকর্তারা জিহাদিদের নির্দেশ করা অর্থে ‘তাকফিরি’ পরিভাষা ব্যবহার করে থাকে। বিস্তারিত উল্লেখ না করে বিবৃতিতে আরো বলা হয়, সেখানে অভিযান চলাকালে সংঘর্ষে তিন কর্মকর্তা ও চার সৈন্য নিহত বা আহত হয়েছে।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে মিসরের নিরাপত্তা বাহিনী উত্তর সিনাইকে কেন্দ্র করে দেশব্যাপী জঙ্গি বিরোধী অভিযান শুরু করে। সরকারি হিসাব অনুযায়ী, এ অঞ্চলে সামরিক অভিযানে ৯৩০ জনেরও বেশি সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। এসব অভিযানে নিরাপত্তা বাহিনীরও কয়েক ডজন সদস্য প্রাণ হারায়। এ অঞ্চলে সাংবাদিকদের প্রবেশের অনুমতি না থাকায় মৃতের সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করার কোন সুযোগ নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *