আবারো আফগানিস্তানে তালেবান বন্দীদের মুক্তি শুরু

আবারো আফগানিস্তানে তালেবান বন্দীদের মুক্তি শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের কারাগারে বন্দী থাকা সর্বশেষ কয়েকশত তালেবান সদস্যকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া আবারো শুরু হয়েছে। একজন তালেবান কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, সোমবার পর্যন্ত ২০০ কারাবন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে তালেবানদের পক্ষ থেকেও চার আফগান কমান্ডোকে মুক্তি দেওয়া হয়েছে।

আফগান সরকারের সঙ্গে শান্তি চুক্তির করার জন্য সকল কারাবন্দীদের মুক্তি দেওয়ার শর্ত দিয়েছিলো তালেবানরা। কারাবন্দী সকল সদস্যরা মুক্তি পেলে আশা করা হচ্ছে কয়েকদিনের মধ্যে কাতারে আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করবে তালেবানরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ আফগান কর্মকর্তা জানান, বেশ কয়েকজন কারাবন্দীকে সোমবার মুক্তি দেওয়া হয়েছে। বাকিদেরকেও কয়েকদিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে।

আফগানিস্তান সরকারের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার জন্য ৫ হাজার বন্দীকে মুক্তি দেওয়ার শর্ত দিয়েছিলো তালেবানরা। এর মধ্যে সর্বশেষ ৪০০ জন বন্দী কারাগারে ছিলেন। যাদের বেশিরভাগই হাইপ্রোফাইল যোদ্ধা বলে জানা গেছে। আরা এদের ছাড়ার ক্ষেত্রে অনেকটা বেঁকে বসেছিল আফগানিস্তান সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *