ট্রাম্পের হুমকি ধমকি অদূরদর্শী ও বিপজ্জনক  : হিলারি

ট্রাম্পের হুমকি ধমকি অদূরদর্শী ও বিপজ্জনক  : হিলারি

ওয়ার্ল্ড ডেস্ক ●  যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, কোরিয়ান পেনিনসুলাতে ‘নিষ্ঠুর’ হুমকি-ধমকি আসলে খুবই ‘বিপজ্জনক ও অদূরদর্শী’। সকল পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের তালিকায় থাকা উচিত। খবর রয়টার্সের।

গত বুধবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি ফোরামে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উত্তর কোরিয়া ইস্যুতে আমাদের এমন মারমুখো ও আক্রমণাত্মক হওয়ার দরকার নেই। তার চেয়ে উত্তর কোরিয়াকে কূটনৈতিকভাবে আলোচনার টেবিলে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে চীন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন হিলারি ক্লিনটন।

চলতি বছর প্রায় ছয়টির মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যার ফলে কোরিয়ান পেনিনসুলাতে এখন উত্তেজনা চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে কথার লড়াইও জমে উঠেছে।

ট্রাম্প উত্তর কোরিয় নেতাকে লিটল রকেট ম্যান উপাধি দিয়ে বলেন, তিনি একটি সুইসাইড মিশনে আছেন। এদিকে উত্তর কোরীয় নেতা ট্রাম্পকে মানসিকভাবে অসুস্থ ও ‘উন্মত্ত কুকুর’ হিসেবে অভিহিত করেন। ডোনাল্ড ট্রাম্পের নাম না নিয়ে হিলারি বলেন, কিমের সাথে ঝগড়া করার সময় তার মুখে হাসি ফুটে উঠে দেখবেন!

দুইজনের মধ্যে এই কথার লড়াই নিয়ে হিলারি ট্রাম্পের সমালোচনাও করেন। ট্রাম্পের টুইটার লড়াইয়ের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, টুইটারে অপমানজনক লেখাতে উত্তর কোরিয়া লাভবান হয়েছে। আমি মনে করি না, এতে যুক্তরাষ্ট্র কোনোভাবে উপকৃত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *