মসজিদে বিস্ফোরণ; ক্ষতিপূরণ স্থগিত চেয়ে আপিল করল তিতাস

মসজিদে বিস্ফোরণ; ক্ষতিপূরণ স্থগিত চেয়ে আপিল করল তিতাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সম্প্রতি ঘটে যাওয়া নারায়ণগঞ্জের বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহত প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে যে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট তা স্থগিত চেয়ে আপিল করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রোববার (১৩ সেপ্টেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান এ আবেদন করেন।

ব্যারিস্টার মেজবাহুর বলেন, আপিল আবেদনটি শুনানির জন্য আজ আপিল বিভাগের চেম্বার জজ আদালতে কার্যতালিকায় রয়েছে।

গত ৪ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন ৩৭ জন মুসল্লি। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে তাদের ভর্তি করা হয়। সেখানে এ পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউয়ে চিকিৎসাধীন আরো পাঁচজন।

এনিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন ৬ সেপ্টেম্বর বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন। তিনি নিহত ও আহতদের প্রত্যেকের পরিবারের জন্য ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বতপ্রণোদিত নির্দেশনা জারির জন্য আবেদন জানান। তবে আদালত স্বতপ্রণোদিত আদেশ না দিয়ে ওই আইনজীবীকে লিখিতভাবে আবেদন (রিট আবেদন) করার পরামর্শ দেন।

এ অবস্থায় হাইকোর্টের সংশ্লিস্ট শাখায় রিট আবেদন দাখিল করা হয়। এরপর আবেদনটি সংশ্লিষ্ট আদালতে উপস্থাপন করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

রিট আবেদনে বলা হয়, মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় বাসিন্দারা গ্যাস লাইনের লিকেজের বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষের নজরে আনেন। কিন্তু তিতাস গ্যাসের স্থানীয় কার্যালয়ের কর্মকর্তারা ৫০ হাজার টাকা দাবি করে লাইন মেরামতের জন্য। সংশ্লিষ্টদের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *