স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে দৃঢ় অবস্থানে কাতার

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে দৃঢ় অবস্থানে কাতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আন্তর্জাতিক আইনের আলোকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফিলিস্তিন সঙ্কটের সমাধান করতে চায় কাতার। ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বের অবসান ও জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে কাজ করছে বলে জানিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয়।

রবিবার (২০ সেপ্টেম্বর) ফিলিস্তিন বিষয়ে সংশয় তৈরি হলে কাতার পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশের মাধ্যমে নিজেদের অবস্থান জানায়।

বিবৃতিতে বলা হয়, ‘ফিলিস্তিন বিষয়ে দোহার অবস্থান খুবই স্পষ্ট। ফিলিস্তিন শরণার্থীদের ফিরে যাওয়ার অধিকার প্রদানের পক্ষে দোহা। তাছাড়া এটিকে ৭০ বছরের বেশি সময় ধরে চলা সংঘাতের স্থায়ী ও মৌলিক সমাধান বলে মনে করে কাতার।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘ফিলিস্তিনের মৌলিক অধিকার বিষয়ে কাতারের সুনামকে বিনষ্টের চেষ্টা করছে অনেক সংবাদ মাধ্যম। অথচ ফিলিস্তিনবাসীর অধিকারের পক্ষে কাতার সব সময় সহায়তা করে আসছে। ফিলিস্তিনবাসীর মৌলিক অধিকার পরিপূর্ণ বাস্তবায়ন হওয়া পর্যন্ত ফিলিস্তিনের দুঃখ-দুর্দশা বিলোপে কাজ করে যাবে কাতার।’

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সৌদি আরবের ‘আল আরাবিয়া’ চ্যানেলে আমেরিকার উপসাগর বিষয়ক উপ-সহকারি পররাষ্ট্রমন্ত্রী ট্যামুতি লান্ডারকিনের বরাত দিয়ে বলা হয় যে ‘কাতার ইসরায়েলের সঙ্গে চুক্তি স্বাক্ষরে সায় দেবে।’

তবে পরের সংবাদ সম্মেলনে আমেরিকার দায়িত্বশীল প্রতিনিধিরা বলেন, যে কাতার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে। এবং ওয়াশিংটন অবস্থান বুঝে নিয়েছে।’ এতে আরো বলা হয়, স্বাভাবিক করা নিয়ে কাতারের সঙ্গে আলোচনা অব্যাহত আছে।’

এছাড়া গত ১৪ সেপ্টেম্বর কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লুলুওয়াহ আল খাতির যুক্তরাষ্ট্রের এক গণমাধ্যমকে ফিলিস্তিন সঙ্কটের সমাধানের আগে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক না করার ঘোষণা দেন।

সূত্র : আনাদোলু এজেন্সি ও আল জাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *