মসজিদে বিস্ফোরণ; তিতাসের সেই আট কর্মকর্তার জামিন

মসজিদে বিস্ফোরণ; তিতাসের সেই আট কর্মকর্তার জামিন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জের পশ্চিম ফতুল্লার বাইতুস সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত তিতাসের ৮ কর্মকর্তার জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউসার আলমের আদালত এ জামিন মঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সুলতান মাহমুদ। তিনি জানান, তিতাসের ৮ কর্মকর্তা ৫০০ টাকা বন্ডে স্থায়ী জামিন পেয়েছেন।

এর আগে, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিআইডির ডিআইজি প্রেস ব্রিফিংয়ে তল্লা মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় তিতাসের ৮ কর্মকর্তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।

জামিনপ্রাপ্ত তিতাসের ৮ কর্মকর্তা হলেন তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সহকারী প্রকৌশলী মানিক মিয়া (৩৩), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪২), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বী (৩৪), তিতাসের ফতুল্লা জোনাল বিপনন অফিসের সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার (৩২), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের কর্মী মো. ইসমাঈল প্রধান (৪৯), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সাহায্যকারী মো. হানিফ মিয়া(৪৮), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সিনিয়র উন্নয়নকারী মো.আইয়ুব আলী (৫৮) ও তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সিনিয়র সুপারভাইজার মো. মনিবুর রহমান চৌধুরী (৫৬)।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *