ইডেন অধ্যক্ষ মাহফুজা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ

ইডেন অধ্যক্ষ মাহফুজা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ

ইডেন অধ্যক্ষ মাহফুজা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় দুই গৃহকর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মজুমদার সর্বশেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। তার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী রোববার আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য করেন। সাক্ষ্যগ্রহণের সময় কারাগারে থাকা দুই আসামি গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপনা এবং রুমা ওরফে রেশমাকে আদালতে হাজির করা হয়। মামলাটিতে চার্জশিটভুক্ত ৩৪ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্যগ্রহণ নেওয়া হলো। গত বছরের ১১ ফেব্রুয়ারি রাজধানী এলিফেন্ট রোডের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। এ ঘটনায় নিহত মাহফুজা চৌধুরীর স্বামী ইসমত কাদির গামা মামলা দায়ের করেন। গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপনা এবং রুমা ওরফে রেশমা ও দুই গৃহকর্মীর যোগানদাতা রুনু বেগমকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয় পুলিশ। স্বপনা এবং রেশমা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

গত বছরের ২১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার এসআই আলমগীর হোসেন মজুমদার দুই গৃহকর্মীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রুনু বেগমের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় তাকে অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। গত ৯ ফেব্রুয়ারি দুই আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত।
মাহফুজা চৌধুরী ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *