১৫ বছর পরে ভোট হচ্ছে ফিলিস্তিনে

১৫ বছর পরে ভোট হচ্ছে ফিলিস্তিনে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রতিদ্বন্দ্বী দুই গোষ্ঠী হামাস ও ফাতাহ এর মতৈক্যে পনেরো বছর পরে ফিলিস্তিনে আবার ভোট হচ্ছে এবার।

গত দুই দিন ধরে তুরস্কে আলোচনায় বসেছিলেন হামাস ও ফাতাহ নেতারা। আলোচনার পর দুই পক্ষ জানিয়েছে, ফিলিস্তিনে আগামী ছয় মাসের মধ্যে সাধারণ নির্বাচন হবে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ মুভমেন্ট ওয়েস্ট ব্যাঙ্ক নিয়ন্ত্রণ করে। আর হামাসের নিয়ন্ত্রণ গাজা ভূখণ্ডের ওপর। গত প্রায় এক দশক ধরে এই দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে সমানে লড়েছে। অবশেষে তারা সাধারণঁ নির্বাচন করতে রাজি হলো।

ইসরায়েলের সঙ্গে আমিরাত ও বাহরাইনের কূটনৈতিক সম্পর্ক শুরুর পর হামাস ও ফাতাহ নিজেদের বিরোধ মিটিয়ে ফেলার তাগিদ অনুভব করে। কারণ, ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফিলিস্তিনের ছবি তুলে ধরা এখন জরুরি বলে হামাস ও ফাতাহ নেতারা মনে করছেন। তাই তাঁরা একজোট হয়েছেন।

সংবাদসংস্থা এএফফপি-কে হামাস নেতা সামি আবু জুহরি জানিয়েছেন, এ বার সত্যিকারের মতৈক্যে পৌঁছেছে দুই গোষ্ঠী। দুই গোষ্ঠীর মতপার্থক্যের জন্য দেশের ক্ষতি হয়েছে। তাই এ বার দুই পক্ষ একসঙ্গে বসে বিরোধ মিটিয়েছে। ফাতাহ নেতা জিবরিল আল-রাজৌব রয়টার্সকে বলেছেন, মতৈক্য হয়ে গেছে। এ বার নির্বাচনের দিন ঘোষণা হবে।

২০০৭ সালে এই দুই গোষ্ঠীর মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ হয়। তারপর ফাতাহ ওয়েস্ট ব্যাঙ্কে এবং হামাস গাজা ভূখণ্ডে অধিকার কায়েম করে। এর আগেও দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ মেটানোর চেষ্টা হয়েছে। কিন্তু তা সফল হয়নি। ২০১২ সালেও দুই গোষ্ঠী বিরোধ মেটাতে সম্মত হয়। কিন্তু সেই চুক্তিও বেশিদিন স্থায়ী হয়নি।

ইসরায়েল ও বেশ কিছু পশ্চিমা দেশ হামাসকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করেছে। ২০০৬-এর নির্বাচনে হামাস অপ্রত্যাশিত সাফল্য পায়। তারপর তারা গাজা ভূখণ্ড থেকে ফাতাহ-দের বের করে দেয়। কিন্তু ফাতাহরা ওয়েস্ট ব্যাঙ্কে অধিকার কায়েম রাখে। গত ১৪ বছর ধরে দুই জায়গাতে কোনো নির্বাচন হয়নি।

সূত্র : ডয়চে ভেলে

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *