জিকির ড্যান্স নয় প্রকৃত আত্মশুদ্ধির চর্চা করুন

জিকির ড্যান্স নয় প্রকৃত আত্মশুদ্ধির চর্চা করুন

ডাক দিয়ে যাই । লাবীব আব্দুল্লাহ

জিকির ড্যান্স নয় প্রকৃত আত্মশুদ্ধির চর্চা করুন

জিকর ড্যান্স থেকে প্রতিটি মসজিদ, মাহফিল ও দরবারকে মুক্ত করার উদ্যোগ জরুরি। এসব আল্লাহর নামের অবমাননা, ধর্মের নামে ভন্ডামি, শয়তানি জযবা৷ যারা জিকির ড্যান্স করায় তারা মানসিক রোগী৷ দীনের দুশমন, দীন বিকৃতকারী৷ আল্লাহর পবিত্র নামের জিকির করার সময় থাকবে গাম্ভীর্যতা, আযমত ও মহব্বত৷ শীতকালে নানা দরবারে জিকির ড্যান্স চলে৷ এইসব দৃশ্য ধারণ, প্রচার দীনের অবমাননা৷ দাওয়াতি নিয়তে এইসব বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বা সরকারি উদ্যোগে এইসব নিষিদ্ধ করা হোক৷

পীরের খানকায় প্রকৃত আত্মশুদ্ধি ও তাযকিয়ার কাজ হোক৷ অনেকই বিনোদনের জন্য এইসব মানসিকরোগীদের ভিডিও শেয়ার করেন এটি ফাহেশা কাজের প্রচারের অন্তর্ভুক্ত মনে হয়৷ পাগড়ি পরিহিত, টুপি ও সুন্নতিজামায় ড্যান্স দেওয়া কত বড় শয়তানি কাজ৷ আল্লাহ সঠিক সমঝ ও দীনের বোঝ দান করুন সবাইকে। পীর সাহেবরা উদ্যোগী হলে জিকির ড্যান্স বন্ধ করা সম্ভব। মুরীদরা অধিকাংশ দেখাদেখি বা জাহেলিয়াত ও অজ্ঞতার কারণে জিকির ড্যান্স দেয়৷

এইসব ড্যান্স বন্ধে আলেম উলামা, পীর সাহেবান, দাঈ ও সরকারি সমন্বিত উদ্যেগ হতে পারে৷ দাওয়াতি চেতনায় শরীয়ার আইন প্রয়োগ করে এইসব বন্ধ না হলে দীন হবে অবহেলা ও বিনোদনের বিষয়৷ এইসব ড্যান্স ইসলামের অবমাননা৷ এক জেহাদীর জেলের কারণে কত বাহারি টুপি, পাগড়ি ও জিকিরে ঢোল তবলা ড্যান্স দেখার সুযোগ করে দিলেন অপিরণামদর্শী বেরাদারানে কওমী! ফেরকাবাজি আর কত!

ইবনে খালদুন ইনস্টিটিউট, ময়মনিসংহ থেকে

মতামতের জন্য সম্পাদক দায়ী নয়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *