আজারবাইনের ওপর আর্মেনিয়ার হামলায় ওআইসির নিন্দা

আজারবাইনের ওপর আর্মেনিয়ার হামলায় ওআইসির নিন্দা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আজারবাইজানের ওপর আর্মেনিয়ার হামলার নিন্দা জানিয়ে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দাবী জানিয়েছে মুসলিম বিশ্বের বৃহত্তর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে আর্মেনিয়ার বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করে গভীর উদ্বেগ প্রকাশ করে ওআইসি।

ওআইসি বলে, ‘আর্মেনিয়ার সামরিক বাহিনী কর্তৃক বারবার আগ্রাসন ও উস্কানিমূলক হামলার তীব্র নিন্দা জানায় ওআইসির সাধারণ পরিষদ। আজারবাইজানের প্রতি সহানুভূতি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও ওআইসির সমন্বয়ে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের আহ্বান জানায় ওআইসি।’

তাতে আরো বলা হয়, ‘যুদ্ধবিরতি আইন লঙ্ঘন করে ও সাধারণ মানুষের হতাহতের মাধ্যমে আজারবাইজানের পশ্চিমাঞ্চলীয় কিছু এলাকায় আর্মেনিয়ার আগ্রাসন গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে ওআইসি।’

আজারবাইজানের দখলকৃত ভূখণ্ড থেকে আর্মেনিয়ান সেনাবাহিনী বিনাশর্তে প্রত্যাহার করার আহ্বান জানায় ওআইসি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা মেনে আজারবাইজানের সঙ্গে সংলাপের বসে দেশ দুটিকে সংকট সমাধান করার আহ্বান করা হয়।

এছাড়া আজারবাইজান সরকার, জনগন ও শহিদদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আহতদের দ্রুততর সময়ে সুস্থতা কামনা করে ওআইসির জেনারেল সেক্রেটারিয়েট।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর থেকে আর্মেনিয়ার সেনাবাহিনী আজারবাইজানের সাধারণদের ওপর হামলা করে। এরপর নাগোরনো ও কারাবাশ অঞ্চলকে যুদ্ধাক্রান্ত এলাকা বলে ঘোষণা করে আজারবাইজান সরকার।

আজারবাইজানের আন্তর্জাতিকভাবে স্বীকৃত অঞ্চল নাগর্নো ও কারাবাখ দখলের জন্য আর্মেনিয়া দীর্ঘদিন যাবত চেষ্টা চালাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চার সদস্য ও সাধারণ পরিষদের দুই সদস্যসহ আন্তর্জাতিক অনেক সংগঠন ইতিমধ্যে দখলদার সেনাবাহিনী প্রত্যাহারের দাবী জানিয়েছে। এদিকে ফ্রান্স, রাশিয়া ও ন্যাটোসহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানও যুদ্ধ পরিস্থিতি থামাতে কাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *