শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত শিগগিরই

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত শিগগিরই

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত শিগগিরই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনায় বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও এইচএসসি পরীক্ষা নেওয়ার ব্যাপারে শিগগিরই সিদ্ধান্তের আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ড. দীপু মনি বলেন, ইতোমধ্যে এসকল বিষয় নিয়ে মন্ত্রণালয়ের টেকনিক্যাল কমিটি কাজ করছে। তাদের দেওয়া প্রস্তাবের উপর ভিত্তি করেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতামত জেনে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রী বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও এইচএসসি পরীক্ষা আয়োজনের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা বলেন। এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শুধু একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ উপহার দেননি, তিনি আমাদের দিয়েছেন আত্মপরিচয় ও ভাষার অধিকার। শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সমুদ্র আইন করেছেন, প্রধানমন্ত্রী সমুদ্র জয় করেছেন। ছিটমহল আইন বঙ্গবন্ধু করেন, আর শেখ হাসিনা এ সমস্যা সমাধান করেছেন। বঙ্গবন্ধু ভূউপগ্রহ কেন্দ্র করেছেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছেন। পাকিস্তানের স্বৈরশাসকের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, শোষণ ও বঞ্চনা থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ যখন ঘুরে দাঁড়াচ্ছিল, ঠিক তখনই পঁচাত্তরের ১৫ আগস্ট পাকিস্তানের দোসররা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে। শিক্ষামন্ত্রী বলেন, পিতৃহীন বাংলাদেশ ছিল সমুদ্রে ভাসমান নাবিকবিহীন জাহাজ। বাংলাদেশ পরিণত হয়েছিল মৃত্যু উপত্যকায়। ঠিক তখনই ছয় বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে এসে আবার আশার আলো দেখিয়েছেন।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শুধু বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নন, তিনি বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার। তার নেতৃত্বে বাংলাদেশ আবার এগিয়ে যেতে শুরু করে। বিশ্বে যখনই নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য বিমোচন নিয়ে আলোচনা হয় তখনই আলোচনায় চলে আসেন শেখ হাসিনা ও বাংলাদেশের নাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *