ফের ছুটি বাড়বে শিক্ষাপ্রতিষ্ঠানে

ফের ছুটি বাড়বে শিক্ষাপ্রতিষ্ঠানে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কভিড-১৯ প্রাদুর্ভাব পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে ও শিক্ষার্থীদের ঝুঁকি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল এক সভায় শিক্ষামন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে না ফেলতে ছুটি আরো বাড়ানো হবে। কতোদিন ছুটি বাড়ানো হবে এ বিষয়ে আগামী দু-একদিনের মধ্যেই সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে গত ১৭ মার্চ থেকে কয়েক ধাপে আগামী ৩ অক্টোবর পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে। এখন নতুন করে ছুটি বাড়ানোর কথা বললেন শিক্ষামন্ত্রী।

সাংবাদিকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর আজকের ভার্চুয়াল সভায় আরো যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *